শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠিতে দিনদুপুরে ৪ বাড়িতে দুধর্ষ চুরি

ঝালকাঠিতে দিনদুপুরে ৪ বাড়িতে দুধর্ষ চুরি

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে পুলিশের চাপে রাতের বেলা মহল্লায় মহল্লায় পাহারা থাকলেও দিন দুপুরে চোরদের দুর্ধর্ষ চুরি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদরে থানা থেকে প্রায় দুইশত গজ দূরে আব্দুর রহমানের চারতলা ভবনে চারটি ফ্লাটের মূল ফটকের দরজার হেজবল ভেঙ্গে এ ঘটনা ঘটে।

ভবন মালিক আব্দুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ জানায়, ভবনে পানির লাইনে কাজ করার জন্য তিন দিন আগে সবাইকে বাসায় না থাকার নোটিশ দেয়া হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ দেখা যায় তিন তলায় প্রফেসর কবির হোসেন, রুহুল আমিন, ফ্রান্স প্রবাসি সাইফুল ইসলাম মিরাজের স্ত্রী নাসরিনের ফ্লাট ও চার তলায় সৌদি প্রবাসি স্বপনের স্ত্রী আছমার ফ্লটে দরজার হেজবল ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কারসহ প্রায় চার লাখ টাকা হাতিয়ে নেয় চোরের দল। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা অভিযোগ করে জানায়, রাতে স্থানীয়দের মহলায় মহলায় পাহারা দিতে পুলিশ বাধ্য করছে তার পরেও দিনের বেলায় থানার সামনে এমন দুধর্ষ চুরির ঘটনা খুবই দুঃখজনক। এতে সবাই আতঙ্কে রয়েছি।

রাজাপুর থানা ওসি তদন্ত মো. মোস্তফা কামাল বলেন, থানার কাছে এমন ঘটনা দুঃখজনক। বিষটি তদন্ত চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD