শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে নাসিরের হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

ঝালকাঠিতে নাসিরের হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় অটো চালক মোঃ নাসির উদ্দীনের হত্যাকারীর ফাঁসির দাবীতে পরিবার ও এলাকাবাসী মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেস করেছে।

আজ (৬ মার্চ) রোববার সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদের সামনের সড়কে নাসিরের শিশু-সন্তান, স্ত্রী, মা ও ভাইসহ পরিবারের সদস্য এবং এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে হত্যাকারীর ফাঁসির দাবী জানান। বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ দুই ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেসে অংশ নেন। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, আওয়ামীলীগ নেতা তরুন সিকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম. এম. তারিকুজ্জামান, নাসিরের ভাই জমিস ও বসির এবং স্ত্রী।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি অটোসহ নাসির নিখোঁজ হন। পরেরদিন মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরে কেয়াবন থেকে পিছমোড়া হাত বাধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ০২ দিন উপজেলা বাঁশবুনিয়া গ্রাম থেকে সাকির হোসেন নামে এক যুবককে আটক করে র‍্যাব-৮। এসময় সাকিরের স্বিকারউক্তি মতে ভান্ডারিয়া থেকে অটোটি এবং পার্শ্ববর্তি বামনা থেকে নাসিরের ব্যবহৃত মোবাইল ও টর্চ লাইট উদ্ধার করে র‍্যাব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD