শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় কলেজ ছাত্র নিহত, মা-বাবা ভাইসহ আহত ১৪

ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় কলেজ ছাত্র নিহত, মা-বাবা ভাইসহ আহত ১৪

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মজিবুর রহমান এর সমর্থকরা হামলা চালায় পরাজিত প্রার্থী ফারুকের সমর্থকের উপর। এ ঘটনায় এক কলেজ ছাত্র নিহত এবং নিহতের মা, বাবা, ভাই ও চাচাসহ ১৪ জন আহত হয়েছে। আহতরা কাঠালিয়ার আমুয়া ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মা শাহনাজ পারভীন, বাবা শাহ আলম লাল মিয়া ও প্রতক্ষদর্শীরা জানান- স্থানীয় কেরাত আলী মাদ্রাসার সামনে বিজয়ী মেম্বর মজিবুর রহমানের সমর্থকরা ২২ জুন দিবাগত রাতে আনন্দ উৎসব করার সময় পরাজিত প্রার্থী মোঃ ফারুকের এক সমর্থক মোঃ হোসেন নামে একজনকে বেঁধে রাখে, তাকে উদ্ধারের জন্য লোকজন জড়ো হলে মজিবুরের লোকজন রামদা, দাও নিয়ে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত শাহ আলম ওরফে লাল মিয়ার পুত্র বাগেরহাট পিসি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র মোঃ আরিফ (২২) বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৩ জুন গভীর রাতে মারা যায়।
নিহত আরিফের মা শাহনাজ পারভীন, বাবা লাল মিয়া বড় ভাই সফিকুল ইসলাম, চাচা ইব্রাহিব ও সোহরাব আহত হয়। আহতদের মধ্যে গুরুতর একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা আমুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয় কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ রায় জানান, ঘটনার পর আমিসহ পুলিশের একটি দল সরারাত ঐ এলাকায় অবস্থান করি এবং সন্দেহে জনক বাড়ীগুলোতে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছি।

এর মধ্যে আমুয়া হাসপাতালে একজন পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। নিহত কলেজ ছাত্রের মরদেহ বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। পোষ্ট মর্ডাম শেষ হলে কাঠালিয়ায় নিয়ে আসা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD