শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় আহত -৩

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় আহত -৩

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের নৈকাকাঠি গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি হিন্দু পরিবারে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে মুক্তি রানী মিত্র (৩০), তার স্বামী উত্তম মিত্র (৪২) ও ছেলে বৃষ্টি মিত্র (১২) কে আহত করায় রাতে মুক্তি রানী মিত্র বাদি হয়ে রাজাপুর থানায় মামলা করেন।

অহত মুক্তি রানী মিত্র ও ছেলে বৃষ্টি মিত্র প্রাথমিক চিকিৎসা নিয়েছে এবং উত্তম মিত্রকে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। মামলার বিবরনী থেকে জানা গেছে, গত বুধবার উত্তম মিত্র পূর্বের মতো দুধ বিক্রি করতে রাজাপুর বাজারে গেলে সেই সুযোগে বেলা সারে ১১টার দিকে প্রতি পক্ষের একই গ্রামের রুনু দাসের ছেলে সমীরদাস (৫০) এবং রতন দাস (৪০), কিরন মিত্রের ছেলে সোহাগ মিত্র (৩২) এবং কমল মিত্র ওরফে কচি (৩৫), নিখিল মিত্রের ছেলে রিপন মিত্র (৩৫) ও মনোরঞ্জণ দেউরীর ছেলে তাপস দেউরী (৫০) টাকা-পয়সা লেনদেনের পূর্ব শত্রুতার জেরে মুক্তি রানীর বাড়ির ভিতরে প্রবেশ করে তার সাথে বাকবিতন্ডার এক পর্যায় ঝগড়ায় জড়িয়ে পড়ে। এসময় মুক্তি রানী ও তার ছেলে বৃষ্টিকে মারধর করে ফুলা জখম করে এবং মুক্তি রানীর গলায় থাকা ১ভরি ওজনের একটি স্বর্ণের চেইন প্রতি পক্ষের রতন দাস ছিনিয়ে নেয়। প্রতি পক্ষের সোহাগ মিত্র ও রতন দাস মুক্তি রানীর পড়নের কাপড় ছিড়ে শ্লিলতা হানি করে। ঘটনা শেষ না হতেই মুক্তি রানীর স্বামী উত্তম মিত্র বাজার থেকে বাড়িতে ফিরে এলে প্রতি পক্ষরা তাকেও হামলা চালিয়ে আহত করে। এসময় প্রতি পক্ষের কমল মিত্র ওরফে কচি উত্তম মিত্রের পকেটে থাকা ৩৫ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নিয়ে যায়। প্রতি পক্ষের রুনু দাসের ছেলে সমীর দাস মামলায় অভিযোগের কথা সম্পুর্ন অশ্বিকার করে বলেন, মুক্তি রানীর অনৈতিক কার্যকলাপ আমরা জেনে ফেলায় সেই অপবাদ ঢাকতেই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমদের যত জনের বিরুদ্ধে মামলা দিয়েছে তারা সবাই সমাজে প্রতিষ্ঠিত। তাই মুক্তি রানীদের সাথে পূর্বে কখনই লেনদেন ছিলোনা। এবিষয়ে রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, মামলা হয়েছে এবং আসামি গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD