শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝালকাঠিতে ফেনসিডিল বিক্রির দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

ঝালকাঠিতে ফেনসিডিল বিক্রির দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠিতে ফেনসিডিল বিক্রির দায়ে জামাল হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। আসামি পলাতক থাকায় রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন না। দন্ডপ্রাপ্ত জামাল হোসেন শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মিনহাজ হাওলাদারের ছেলে। রাষ্ট্রপক্ষে আইনজীবী আসম মোস্তাফিজুর রহমান মনু মামলার বিবরণে জানান, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি রাতে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসা থেকে মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে আটক করে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন র‌্যাব-৮ এর ডিএডি নায়েব আলী। ঝালকাঠি থানার এসআই আবদুল বারেক তদন্ত শেষে ২৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশীট দাখিল করেন। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌসুলি আসম মোস্তাফিজুর রহমান মনু ও আসামি পক্ষে অ্যাডভোকেট আবদুল আলিম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD