শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি সদর উপজেলার সারেঙ্গল গ্রামে বিদ্যুতায়িত হয়ে জালাল সিকদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। (০৯ আগষ্ট) সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পার্শে জমিতে পরে থাকা জালাল’কে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জালাল সারেঙ্গল গ্রামের আব্দুর রশিদ সিকদারের পুত্র।

জালালের চাচাতো ভাই আবু সুফিয়ান মিন্টু জানান, আমন বীজ রোপনের জন্য সকালে নিজের জমি চাষাবাদ করতে যায় জালাল সিকদার। আগে থেকেই জমিতে ছিড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গেলে হাতে ও গলায় জড়িয়ে ছিটকে পরে যায় জালাল।

পাশের জমিতে কাজ করা শ্রমিকরা জালালকে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দিলে তারা গিয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জালাল সিকদার কে মৃত ঘোষনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD