শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে মাত্র ১০০ টাকায় ১৯ সদস্যের পুলিশে চাকরি

ঝালকাঠিতে মাত্র ১০০ টাকায় ১৯ সদস্যের পুলিশে চাকরি

আমির হোসেন, ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধিঃ

মাত্র ১০০ টাকা খরচে পুলিশে চাকরি পেয়ে স্বপ্নপূরণ হলো ঝালকাঠির ১৯ তরুণ-তরুণীর। কোনো ধরনের ঘুষ-বা‌নিজ‌্য কিংবা তদবীর ছাড়াই তাদের চাকরি হয়েছে। মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার। আশা পূরণ হয়েছে বাবা-মায়ের। এতে খুশি চাকরি পাওয়া তরুণ-তরুণীরা। ঘুষ ছাড়া চাকরি দিতে পেরে আনন্দিত পুলিশ সুপার।

ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষায় ৬৪৬ জন অংশ নেয়। এর মধ্যে ১৫২ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ৪১ জন। বুধবার তাদের মৌখিক পরীক্ষা নেয়া হয়। মেধা এবং সব কোটা মিলে তিন জন নারী কনস্টেবল ও ১৬ জন পুরুষ কনেস্টেবল চুরান্ত করা হয়। মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলেই তাঁরা পাবেন নিয়োগপত্র। বুধবার (২০ এ‌প্রিল) বিকা‌লে ঝালকাঠি পুলিশ লাইনে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় উত্তীর্ণরা আনন্দে আত্নহারা হয়ে পরেন। কোনো ধরনের ঘুষ-তদবীর ছাড়াই মাত্র ১০০ টাকায় চাকরি পেয়ে খুশি তারা। যোগ্যতার ভিত্তেতে চাকরি হওয়ায় আনন্দিত অভিভাবকরাও। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, আমরা যখন প্রার্থীদের শারীরিক পরীক্ষার জন্য ডেকেছি, তখনই বলে দিয়েছিলাম কোন প্রকার প্রতারণার শিকার যেন কেউ না হয়। কারো সাথে আর্থিক লেনদেন করা যাবে না। আমরা সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরি দেবো। আমি আমার কথা রেখেছি, আমাদের জেলায় ১৯ জনকে শুধুমাত্রা ১০০ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। আশা করবো যারা পুলিশে যোগদান করবে, তারাও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD