শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা পরিবারের বসত ঘরভাংচুর করে মালামাল লুটের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা পরিবারের বসত ঘরভাংচুর করে মালামাল লুটের প্রতিবাদে মানববন্ধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকায় দুরবৃত্তরা এক মুক্তিযোদ্ধা পরিবারের বতসঘর ভাংচুর, লুটপাট ও দখল চেস্টার প্রতিবাদে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন করেছেন। রবিবার ঝালকাঠি-বরিশাল মহাসড়কের নৈকাঠি এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজাপুর সরকারি কলেজের সাবেক জিএস মো. নাসির উদ্দিন জুয়েল তালুকদার, উপজেলা যুব মহিলালীগের সভাপতি নাজনিন পাখি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনাজ লিপি, মুক্তিযোদ্ধার সন্তান মো. করিম সিকদার, সমাজ সেবক মো. আনোয়ার হোসেন মিলন, মো. তহিদুজ্জামান শাহিন,ও ক্ষতিগ্রস্থ রুমিছা আক্তারসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৭১ সালের যুদ্ধাপরাধী হামেদ জমাদ্দারের নাতনী চন্দিমা রুমি, রাজাপুর সদর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য নাজমা ইয়াসমি মুন্নির সহায়তায় দিনের বেলা ভাড়া করা লোকজন নিয়ে প্রকাশে দেশীও অস্ত্র নিয়ে সবাইকে বেধে রেখে শহিদুলের বসতঘর ভাংচুর করে মালামাল লুট করে পিকআপ ভ্যানে তুলে নিয়ে গেলেও পুলিশ অপরাধিদের পক্ষ নিয়ে লুটের মামলার পরিবর্তে একটি চুরির মামলা রেকর্ড করেছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই ঘটনার তদন্ত করে পুনরায় মামলা লুটে মামলা রেকর্ড করে অপরাধিদের দ্রুত বিচারের আওতায় আনা হোক অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। মানববন্ধনে এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।

উল্লেখ্য, ৪ নভেম্বর সকালে রাজাকার হামিদ জোমাদ্দারের নাতনী চন্দ্রিমা রিমু ও ইউপি সদস্য নাজমা ইয়াসমিন মুন্নিসহ ৩০-৩৫ জনের একটি দল মুক্তিযোদ্ধা এসকেন্দর আলী হাওলাদারের ছেলে সহিদুল ইসলামের স্ত্রী রুমিছা বেগম এবং শাশুরী মাজেদা বেগমকে বেধে রেখে বসতঘর ভাংচুর, মালামাল লুট ও জমি দখলের চেস্টা করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD