মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সোমবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তাঁরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি এম নাঈম খান, সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল ইসলাম ও মুহাম্মদ আব্দুল কাদের। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দেড় বছর ধরে বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঝিমিয়ে পড়েছে। অনেকে ঝড়ে পড়েছেন, কারো চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। মাদক ও মোবাইল গেমসে আসক্ত হচ্ছে। বাজার, মার্কেট গার্মেন্টস ও গণপরিবহন স্বাভাবিক নিয়মে চললেও শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ রাখা হয়েছে। অযৌক্তিক কারনে শিক্ষার্থীদের ধ্বংস করার পেছনে একটি চক্র ষড়যন্ত্র করছে। তাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD