শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উদয়ন সামাজিক উন্নয়ন সংস্থার’ উদ্যোগে ঝালকাঠির নলছিটিতে শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে শীতার্ত এসব মানুষের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন। উদয়নের নির্বাহী পরিচালক মো. মিরাজ খানের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদার উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ‘উদয়ন সামাজিক উন্নয়ন সংস্থা’ সব সময় সমাজের পিছিয়েপড়া মানুষের উন্নয়নে জন্য কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় তাঁরা ঝালকাঠি জেলায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD