শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝালকাঠিতে সমিতির মানববন্ধন

ঝালকাঠিতে সমিতির মানববন্ধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ সুজন ঘরামীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া উপজেলা শাখা এর আয়োজন করে। মানববন্ধনে নিহত সুজন ঘড়ামীর স্বজন, শিক্ষক-কর্মচারী, মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করে। অংশগ্রহনকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত শিক্ষক সুজন ঘড়ামীর পিতা মো. মালেক ঘড়ামী অভিযোগ করেন পুলিশ আমার ছেলের মরদেহ দেখতে আসেন নি, এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করেন নি। আমার অন্য ছেলে শাহীন মৃত্যুর সাথে পাঞ্জালড়ছেন। পুলিশের ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা পরিষদ সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার, বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু, প্রাথমিক শিক্ষক সমিতির কোষাদক্ষ্য প্রধান শিক্ষক বাবুল মিয়া প্রমুখ।

উল্লেখ্য যে, দূর্বিত্তদের হামলায় কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন ঘরামী গত ৮ মার্চ মারা যায়। ওই হামলায় পিতার মালেক ঘড়ামী ও ভাই শাহীন ঘড়ামী আহত হয়। শাহীন বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাাতালে মৃত্যুর সাথে পাঞ্জালড়ছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD