শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

ঝালকাঠিতে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

আমির হোসেন, ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধিঃ

ঋতু পরিবর্তনের কারণে হঠাৎ গরম বেড়ে যাওয়ায় ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। গত কয়েক দিনের গরমে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ।

গত ৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমসিম খাচ্ছেন কর্তৃপক্ষ। দেখা দিয়েছে শয্যা সংকট।

ঋতু পরিবর্তন ও হটাৎ গরম বেড়ে যাওযায় বয়স্ক ও শিশুরা বেশি ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা।

ঝালকাঠি সদর হাসপাতালের তথ্য মতে, গত ১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ডায়ারিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪০৯ জন রোগী। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন ডায়রিয়ার রোগী চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডাক্তার আবুয়াল হাসান বলেন, গত মাসের তুলনায় এ মাসে ডায়রিয়ার রোগীর সংখ্যা অনেক বেশি। বর্তমানে প্রচন্ড গরম পড়ছে আর এসময় মানুষ বাইরের খাবার খাচ্ছে এবং পানি পান করছে। এসব কারণে মানুষ ডায়রিয়া আক্রান্ত হতে পারে। তিনি এসময় বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকা এবং নিরাপদ পানি ও রসালো ফল খাওয়ার পরামর্শ দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD