শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে ১০০ টাকায় ১৪ তরুণ-তরুণীর পুলিশে চাকরী

ঝালকাঠিতে ১০০ টাকায় ১৪ তরুণ-তরুণীর পুলিশে চাকরী

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

মাত্র ১০০ টাকা খরচে স্বপ্নপূরণ হলো ঝালকাঠির ১৪ তরুণ-তরুণীর। কোনো ধরনের ঘুষ-তদবীর ছাড়াই পুলিশে চাকরি হয়েছে তাদের। মুল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার। আশা পূরণ হয়েছে বাবা-মায়ের।

ঝালকাঠিতে পুলিশ কনেস্টেবল নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপে শারীরিক পরীক্ষা শেষে ১০০ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়। আর লিখিত পরীক্ষায় উত্তির্ণ হন ৩৬ জন। ১১ দিনের এই প্রক্রিয়া শেষে শুক্রবার ৩৫ জনের মৌখিক পরীক্ষা নেয়া হয়। মেধা এবং সব কোটা মিলে ২ জন নারী কনেস্টেবল ও ১২ জন পুরুষ কনেস্টেবল চুরান্ত করা হয়।

মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেসন সম্পন্ন হলেই পাবেন নিয়োগপত্র। গত শুক্রবার (২৬ নভেম্বর) রাতে ঝালকাঠি পুলিশ লাইন্সে কনেস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করা হয়। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন পরীক্ষায় উত্তির্ণদের নাম ঘোষণা করেন। এ সময় উত্তির্ণরা আনন্দে আত্বহারা হয়ে পরেন। কোনো ধরনের ঘুষ-তদবীর ছাড়াই মাত্র ১০০ টাকায় চাকরি পেয়ে খুশি তারা। যোগ্যতার ভিত্তেতে চাকরি হওয়ায় আনন্দিত অভিভাবকরাও। ঝালকাঠিতে ১৪ কনেস্টেবল পদের জন্য ৪৮০ জন পুরুষ ও ৮০ জন নারী অনলাইনে আবেদন করেন।

ফাতিহা ইয়াসমিন, পুলিশ সুপার, ঝালকাঠি তিনি জানান, পুলিশের আইজিপি কর্তৃক প্রদত্ত দায়িত্বকে পবিত্র দায়িত্ব মনে করে সচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ সম্পন্ন হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD