শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে জনসাধারনের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ফায়ারসার্ভিস মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এহসান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অরিক্তি পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাবিবুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান আরিফুর রহমান খান, জেলা বণিক সমিতির সভাপতি সালাহ উদ্দিন আহমেদ সালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল।
এসময় আদালতে ও বিভিন্ন কাজে ঝালকাঠি শহরে আগন্তুক কয়েকশত লোকের মাঝে কর্মকর্তা এবং অতিথিবৃন্দ মাস্ক-সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD