বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ঝালকাঠি সরকারি কলেজে নবাগত উপাধ্যক্ষের যোগদান

ঝালকাঠি সরকারি কলেজে নবাগত উপাধ্যক্ষের যোগদান

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি সরকারি কলেজে নবাগত উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর শুকদেব বাড়ৈ।

মঙ্গলবার (৩০ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টায় তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ।

এ সময় সরকারি বিএম কলেজের দর্শন বিভাগের প্রফেসর মো. আখতারুজ্জামান, সরকারি হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মো. মাহমুদ হোসেন খান , ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শাহিনুল হক, ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারী সহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।এর আগে তিনি সরকারি হাতেম আলী কলেজে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৪ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে শিক্ষকতা শুরু করেন। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD