শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠি সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে চলছে ক্লাস

ঝালকাঠি সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে চলছে ক্লাস

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

দীর্ঘ দেড় বছর পর সারাদেশে স্কুল ও কলেজ খুলে দেওয়া হয়েছে। অন্যান্য স্কুল কলেজের মতো স্বাস্থ্যবিধি মেনে ঝালকাঠি সরকারি কলেজে সশরীরে ক্লাস শুরু হয়েছে। এদিন সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশনা মেনে মনিটরিং করছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস বেপারী।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থীরা কলেজে প্রবেশের সময় মাস্কপরা, হাতধোয়াসহ সামাজিক দূরত্ব মেনে শ্রেণিকক্ষে প্রবেশ করার বিষয়টি সরাসরি শিক্ষকরাই তদারকি করছেন। এছাড়া শ্রেণিকক্ষে সরকারি ঘোষণা অনুসারে শিক্ষার্থীদের বসানো হয়েছে। এদিকে, ক্লাসের শুরুতেই মহামারি করোনাভাইরাস সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। এ ভাইরাস থেকে বাঁচতে করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
দীর্ঘদিন পর কলেজ খুললেও উপস্থিতি ভালো বলে জানালেন কলেজের অধ্যক্ষ। তিনি বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান শুরু করেছি। দীর্ঘদিন পর কলেজ খোলায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এছাড়াও শিক্ষার্থীরা ক্লাসের মধ্যে যেন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলে সেটি নিশ্চিতে আমরা তদারকি করছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD