শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝুকিপূর্ণ করোনা রোগীকে ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ

ঝুকিপূর্ণ করোনা রোগীকে ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ

বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি হওয়াতে ঝুঁকিপূর্ণ রোগীদেরকে ফ্রি মানবিক অক্সিজেন সেবা দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। এই উদ্যোগে ফ্রিতে চালু করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় থেকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সহ ১১ জন রোগীকে অক্সিজেন সিলিন্ডার সেবা পৌছে দেয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।
ছাত্রলীগের এই কার্যক্রমের শুরু করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মো:রবিউল হোসেন রুবেল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো:শাহাদাত হোসেন শোভণ
এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে থাকা মুমূর্ষ রোগীর সহ ঝুঁকিপূর্ণ রোগী পাবেন তাদের এই ফ্রি সেবা। এছাড়াও জরুরী কাজে নিয়োজিত করে চালু করা হয়েছে।ফোন পেলেই ঝুঁকিপূর্ণ রোগীর কাছে অক্সিজেন সিলিন্ডার পৌছে দেওয়া হয়।
এসময় দৈনিক লাখোকন্ঠেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো:শাহাদাত হোসেন শোভণ বলেন।
ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের ব্রাহ্মণবাড়িয়াতে দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। রোগীর তুলনায় হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত তাই ফ্রি অক্সিজেন সেবা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদেরকে মুহুর্তে অক্সিজেন সেবা দেয়ার লক্ষ্যেই আমাদের বিনামূল্যে আমাদের এই চেষ্টা।

তিনি আর বলেন, স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে জেলা ছাত্রলীগের ফ্রি উদ্যোগে সেবা চালু হয়েছে সাথে তিনি আমাদের ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগীতা করেন। আমরা প্রথমে ৩৫ অক্সিজেন সিলিন্ডার
নিয়ে সেবা চালু করি সাথে চার ভাগে ২৪ জন কর্মীকে টিম করে দেই জরুরী হেল্প নাম্বারে ফোন দিলেই দেওয়া হচ্ছে সেবা।

তিনি আরও বলেন, আমাদের জরুরী হেল্প লাইন ২৪ ঘন্টা খোলা আছে । করোনায় আক্রান্ত কোন রোগীর আত্মীয়-স্বজন ফোন দেওয়া মাত্রই সেখানে পৌছানো হচ্ছে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা।
এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন
আমরা যে কোন সময় যে কোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ মানুষের পাশে ছিলাম আগামীতে ও থাকবে।ব্রাহ্মণবাড়িয়া মানুষের পাশে জেলা ছাত্রলীগ সবসময় থাকবেন বলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD