শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

টাঙ্গাইলে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি ও সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যানির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক সোহেল রানা এই প্রতিবেদককে জানান, রবিবার ৫ সেপ্টেম্বর ২০২১ সবুজ আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হয় শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও জেলার সভাপতি অধ্যাপক অনিক রহমান বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর পৌরসভার মেয়র এস এম সিরাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, আগামী ১০ সেপ্টেম্বর থেকে সারা দেশে ট্রি প্লান্টেশন ফর ফ্রাইডে কর্মসূচি চালু করা হচ্ছে। প্রতি শুক্রবার সকালে ধারাবাহিক বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হবে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। টাঙ্গাইলের দখলকৃত খাল পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেস হুমায়ূন, উল্কা বেগম, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলী, সবুজ আন্দোলন টাঙ্গাইল জেলার সহ-সভাপতি, রোকন বেগ। এছাড়াও জেলা ও ছাত্র পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিদ্যালয় প্রাঙ্গনে শতাধিক গাছের চারা রোপণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD