শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
টিউবওয়েলে উঠছে পানি, জ্বলছে আগুন

টিউবওয়েলে উঠছে পানি, জ্বলছে আগুন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি টিউবওয়েল থেকে আপনা-আপনি পানি উঠছে। ওই টিউবওয়েলের ওপরে ম্যাচের কাঠি মারলে জ্বলছে আগুন।

গতকাল রোববার (১২ মার্চ) বিকেল থেকে উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম চরযাত্রা গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে বসানো টিউবওয়েলে এ রকম ঘটনা ঘটে।

চর এলাহী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার কামাল উদ্দিন জানান, কয়েক বছর আগে এ টিউবওয়েল বসানো হয়। দীর্ঘ দিন থেকে এ টিউবওয়েল ব্যবহার হয়না। রোববার বিকেলে ওই বাড়ির এক ছেলে টিউবওয়েলের ওপর দিয়ে পানি ঢেলে টিউবওয়েলটি সচল করার চেষ্টা করে। তখন সে পানি উঠাতে ব্যর্থ হয়। কিন্তু এর কিছুক্ষণ পরে ওই টিউবওয়েলের উপর দিয়ে ও মুখ দিয়ে আপনা-আপনি অনবরত পানি বের হওয়া শুরু হয়। একই সাথে পানির ওপরে ম্যাচের কাঠি মারলে জ্বলছে আগুন। এ দৃশ্য দেখতে ভীড় জমাচ্ছে স্থানীয় উৎসুক বাসিন্দারা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.খোরশেদ আলম চৌধুরী বলেন, ভূগর্ভ থেকে টিউবওয়েলের মধ্য দিয়ে আপনা-আপনি পানি ও গ্যাস বের হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা নীরিক্ষা করার পর জানা যাবে মূলত কি কারণে এটা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD