বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ট্রাফিক ড্রাইভিং স্কুলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ট্রাফিক ড্রাইভিং স্কুলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বাকের সরকার বাবর।।

ট্রাফিক ড্রাইভিং স্কুলের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা জেলা পুলিশ লাইন্সে স্থাপিত ট্রাফিক ড্রাইভিং স্কুলে সেমিনার অনুষ্ঠিত হয়।
ট্রাফিক স্কুলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কুলের পুলিশ সুপার প্রশিক্ষণ মোহাম্মদ আব্দুল হালিম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারসহ স্কুলের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩৭ জন প্রশিক্ষণার্থী সার্জেন্ট। টিএসআই উপস্থিত ছিলেন। ট্রাফিক স্কুলের প্রতিষ্ঠার পর জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে এই প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়।
১০ জানুয়ারি বাংলাদেশ মহাকাব্যের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে পূর্ণতা পায় বাঙালির বিজয়।
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি শ্রদ্ধায়, ভালোবাসায় প্রতিবছর স্মরণ করে জাতি। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও নয়াদিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই দিনের অপরাহ্ণে বঙ্গবন্ধুকে বহনকারী বিমানটি যখন তেজগাঁও বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে, তখন অগণিত জনতা মুহুর্মুহু হর্ষধ্বনি ও গগনবিদারী ‘জয় বাংলা’ স্লোগানে স্বাগত জানান প্রিয় নেতাকে।
সেমিনার শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের উপর নির্মিত ভিডিও প্রদর্শিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD