শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঠিকাদারের গাফলতির কারনে রাস্তা ভেঁঙ্গে খালে

ঠিকাদারের গাফলতির কারনে রাস্তা ভেঁঙ্গে খালে

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠি গ্রামের কদম আলী মেম্বার বাড়ির কবরস্থানের পাশ হতে নিমালা গ্রামের মাস্টার আনোয়ার বাড়ি পর্যন্ত ৯.৬৫মিটার সড়কটি নির্মাণের ১বছর না যেতেই পাইলিং এর অভাবে রাস্তা ভেঁঙ্গে খালে।

যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ সড়কটির মাধ্যমে জীবনদাসকাঠি ও নিমহাওলা গ্রাম সহ আরো বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সড়কটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে ছিলো। অবশেষে ১বছর আগে সড়কটি নির্মাণ করা হলেও রাস্তাটিতে খালের পাশে পাইলিং না দেওয়াতে রাস্তা ভেঁঙ্গে খালে পরেগেছে।
এতে ওই সব এলাকার লোকজনের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুততার সাথে এ সড়কটি সংস্কার ও পাইলিং করার উদ্যোগ নেওয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রিয়াজুল এবং ওই এলাকার বাসিন্দা কৃষক আব্দুল মোতালেব জানান, ভেঙে যাওয়ার পর রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। কৃষপন্য বহনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি।এলাকার রোগাক্রান্ত মানুষ কিংবা মুমূর্ষু রোগীরও যাতায়াতের একমাত্র ভরসা এই সড়ক। মাতৃকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়, পঞ্চগ্রাম আর্দশ মাধ্যমিক বিদ্যালয়, জীবনদাসকাঠি দাখিল মাদ্রাসা, জীবনদাসকাঠি সরকারি প্রথমিক বিদ্যালয়, জালালসাহী ইসলামিয়া দাখিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে। সড়কটি পূর্ণনির্মাণ ও খালের পাশে পাইলিং নির্মান না হলে
যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, আমার স্বজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার এম্বুলেন্স এসে ভাঙ্গা রাস্তার কারণে আসতে পারে নাই। রাস্তাটি’র বেহাল দশা থেকে আমরা যাতে মুক্তি পেতে পারি সে বিষয়ে কতৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোস্তোফা জানান ঠিকাদারের গাফিলতিতে যেখানে পাইলিং প্রয়োজন ছিলো সেখানে না দেওয়ার কারনে রাস্তা ভেঁঙ্গে গেছে, জন সুবিধার্থে প্রথমিক ভাবে রাস্তার ভাঙ্গা স্থানে বাঁশ -খুটি দিয়ে পাইলিং দেবার প্রতিশ্রুতি দেন।

যেখানে পাইলিং প্রয়োজন সেখানে পাইলিং না দেওয়া কারণ জানতে চাইলে ঠিকাদার আনোয়ার হোসেন মৃধা জানান এ বিষয়ে আমার কোনো কিছু মনে নাই।

এ বিষয়ে উপজেলা এলজিডি প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, আমরা ইতিমধ্যে সড়কটি পরিদর্শন করেছি আমাদের নজরে আছে। যত দ্রুত সম্ভব আমরা সড়ক মেরামত ও পাইলিং এর ব্যবস্থা করে দিবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD