শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট সাংবাদিকদের স্বাধীনতা হরনের জন্য নয় -আইন মন্ত্রী আনিসুল হক

ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট সাংবাদিকদের স্বাধীনতা হরনের জন্য নয় -আইন মন্ত্রী আনিসুল হক

আবুল খায়ের স্বপন।।
ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট সাংবাদিকদের স্বাধীনতা হরনের জন্য নয়, সাইবার ক্রাইমকে আইনের আওতায় আনার জন্য করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা পরিষদ মিলনাতনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন,আমরা বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমরা স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা কখনো চাইনা বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা খর্ব হউক।
জামিনের ব্যাপারে সরকার নিম্ন আদালতে হস্তক্ষেপ করেছে বিরোধীদলের অভিযোগ বিষয়ে মন্ত্রী বলেন এটা ঠিক নয়। সরকার আদালতে হস্তক্ষেপ করে না। নিম্ন আদালতে বেল না পেলে মহানগর দায়রা আদালতে যাবে। তাছাড়া ওখানে না হলে হাইকোর্টে যাবে, এটাই নিয়ম। বিচারাধীন বিষয়ে মন্ত্রী কোন মন্তব্য করতে চাননা বলে জানান।

আইন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সংবিধান অনুযায়ী যে সময় উল্লেখ আছে সেই সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানে যাহা উল্লেখ নাই তাহা হবে না। কেয়ারটেকার সংবিধান নেই, তাহা অবৈধ। সকলে নির্বাচনে আসেন। জনগন যাকে চাই তাকে ভোট দিবে। নেত্রী শেখ হাসিনার কারনে বাংলাদেশ ঘুরে দায়িছে, পরিষ্কার পানি ঘোলা করবেন না।
তিনি বলেন, বিএনপি বলেছিল ১০ তারিখ খালেদা জিয়া বক্তব্য দিবে তার ভাই বলেছে আমার বোনকে নিয়ে রাজনীতি করবেন না। ১০ তারিখ খালেদা জিয়া বক্তব্য দেন নাই।
কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হান্নানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন।
বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাওছার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, সাবেক মেয়র মো. এমরান উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, রুহুল আমিন ভুইয়া, কসবা পৌর আওয়ামীগের সভাপতি মো. সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন।

কসবা প্রেসক্লাবে সাধারন সম্পাদক শাধারন সম্পদক মো. শাহআলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কসবা প্রেসক্লাব সাবেক সভাপতি মো. সোলেমান খান, সাবেক সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক সোহরাব হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD