মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
ডিবেটার হান্টে জবির তিন বিতার্কিক চ্যাম্পিয়ন

ডিবেটার হান্টে জবির তিন বিতার্কিক চ্যাম্পিয়ন

জবি প্রতিনিধি

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি- টিম হোম ইকোনমিকস এর আয়োজনে “ডিবেটার হান্ট- ২০২১” এ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন কৃতি বিতার্কিকের টিম “নিশীথিনী”।

সম্প্রতি অনলাইন প্লাটফর্ম জুম থেকে ফেসবুক লাইভে অনুষ্ঠিত ফাইনালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম “স্বপ্ন চত্বর” কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তারা। ফাইনালে সেরা বক্তা হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক “মাঈন আল মুবাশ্বির”।

জানা যায়, দেশসেরা বিতার্কিকের খুঁজে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি টিম হোম ইকোনমিকস আয়োজন করে ডিবেটার হান্ট ২০২১। সনাতনী ফরম্যাটে হওয়া এই বিতর্কে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪ টি টিমের ৭২ জন বিতার্কিক। এতে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম হৃদয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী শারমিন সুলতানা নিশি, আইন বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মাঈন আল মুবাশ্বির। সম্মিলিতভাবে অংশগ্রহণকৃত টিমের নাম ছিলো টিম “নিশীথিনী”।

টিম নিশীথিনী’র বিতার্কিক তৌফিকুল ইসলাম হৃদয় বলেন, “ব্যাতিক্রমী এই আয়োজনে অংশ নিয়ে বেশ ভালো লেগেছে। টুর্নামেন্টটা বেশ গোছানো ছিলো। নতুন কিছু শিখেছি,যা পরবর্তীতে আরো ভালো করতে অনুপ্রেরণা দিবে।”

টিমের অন্য একজন বিতার্কিক মাঈন আল মুবাশ্বির বলেন, “আগে দুইটা রানার আপ ট্রফি থাকলেও, চ্যাম্পিয়ন ট্রফি এটাই প্রথম আমার। বিশ্ববিদ্যালয়কে কিছু দিতে পারা বরাবরই আনন্দের। চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে”

চ্যাম্পিয়ন টিমের দলনেতা শারমিন সুলতানা নিশি বলেন “আমরা নিজেদের জায়গা থেকে সেরাটুকু দেয়ার চেষ্টা করেছি। এই চ্যাম্পিয়নশীপ ভবিষ্যতে আরো ভালো করতে অনুপ্রেরণা যোগাবে”।

এ বিষয়ে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি (ভারপ্রাপ্ত) মুলহাম হায়দার গালিব বলেন “টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি- টিম হোম ইকোনমিকস এর আয়োজনে এই টুর্নামেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন বিতার্কিক চ্যাম্পিয়ন হওয়ায় জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আনন্দিত। পূর্বেও এই তিনজন কৃতি বিতার্কিক জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে সফলতা এনে দিয়েছেন। আশা করি, ভবিষ্যতেও এমন সাফল্যের ধারা অব্যাহত থাকবে।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD