বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ঢাকা কলেজে বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র আহ্বায়ক কমিটি গঠিত

ঢাকা কলেজে বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র আহ্বায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের হিউম্যান হেল্পিং সোসাইটি’র (বি এইচ এইচ এস) কার্যক্রম বিস্তৃতি ও শাখা গঠনের লক্ষ্যে ঢাকা কলেজে ০৮ (আট) সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১১ এপ্রিল) বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি নাইমুর রহমান সাকিব ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ইজাজ কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মু.সায়েম আহমাদ এবং সদস্য সচিব হিসেবে মোঃ সিরাজুল হোসাইন। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ৬০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

মু.সায়েম আহমাদ বলেন, “মানবিক দায়িত্ব হিসেবে আমাদের একটু প্রচেষ্টার ফলেই কিন্তু অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটবে। আমরা সবাই মিলে সহযোগিতার মনোভাব নিয়ে একতাবদ্ধ হয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো বলে প্রত্যাশা রাখি।”

সিরাজুল হোসাইন বলেন, “এই মানবিক সংগঠনের মাধ্যমে আমরা চাই সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে মানবতার কাজে এগিয়ে আসবো। বর্তমানে দেশের সংকটময় অবস্থায় আমাদের মানবিক হতে হবে।”

এছাড়া আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আকিব হোসাইন ও লুৎফর রহমান। আহ্বায়ক সদস্য মাইনুল ইসলাম, মনোয়ার হোসাইন, ইমন আবেদ ও বিশাল সাহা।

প্রসঙ্গত, বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি ২০১৩ সালের ১লা মে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD