বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
তথ্য অধিকার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক

তথ্য অধিকার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ, ময়মনসিংহ জেলা কমিটিকে সারাদেশের ৬৪ জেলা কমিটির মধ্যে শ্রেষ্ঠ জেলা কমিটি হিসাবে মনোনীত করেছে তথ্য কমিশন।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২৮ সেপ্টেম্বর ২০২১ বিকাল ০৩.০০ টায় প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন, জামালপুর জেলার সাবেক (ডিসি) ও বর্তমান ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) ও জেলা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হকের হাতে এই পুরস্কার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাসান মাহমুদ।

ময়মনসিংহ জেলা প্রশাসকের (ভিসি) এই পুরস্কার প্রাপ্তিতে ময়মনসিংহ জেলাবাসী ও জামালপুর জেলাবাসীসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তার ভূয়সী প্রশংসা করেছেন। উল্লেখ্য তিনি বেশ কয়েক বছর জামালপুর জেলার জেলা প্রশাসক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জামালপুর জেলা প্রশাসক থাকা অবস্থায় বেশ কিছু জাতীয় পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সম্প্রতি কালে বদলী তিনি হয়ে ময়মনসিংহ বিভাগীয় জেলার (ডিসি) জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD