শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
তরুন কর্মকার ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত

তরুন কর্মকার ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার। সোমবার পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার এ ঘোষণা দেন।

প্যানেল মেয়র ২ নির্বাচিত করা হয় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির খান ও প্যানেল মেয়র ৩ নির্বাচিত করা হয় সংরক্ষিত কাউন্সিলর তাছলিমা বেগমকে। গত ২৮ আগস্ট এ সংক্রান্ত রেজ্যুলেশন করে পৌর পরিষদ। পৌর মেয়ররের কক্ষে প্যানেল মেয়র ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম তালুকদার।

প্যানেল মেয়র তরুণ কর্মকার ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি। তরুণ কর্মকার প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD