শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
তারুণ্যের নলছিটির ভলান্টিয়ারদের মানবিক ঈদ

তারুণ্যের নলছিটির ভলান্টিয়ারদের মানবিক ঈদ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

সহযোদ্ধাকে বাঁচাতে ঈদের দিনে নগদ অর্ধলক্ষ টাকা চিকিৎসা তহবিল পরিবারের হাতে তুলে দিয়ে ভিন্ন রকম মানবিক ঈদ উদযাপন করেছে তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের ভলান্টিয়াররা।

তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের একজন ভলান্টিয়ার নাঈম। রিউমেটিক হার্ট ডিজিজ (Rheumatic heart disease)-এ আক্রান্ত হয়ে তার হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে। তিনি এখন শয্যাশায়ী। তার বাবা মুদি দোকান বিক্রি করে চিকিৎসা বাবদ এ পর্যন্ত খরচ করেছেন ১০ লাখ টাকা। উন্নত চিকিৎসার জন্য আরও প্রয়োজন ১০ লাখ টাকা, যা তার বাবার পক্ষে একেবারে অসম্ভব।

সহযোদ্ধাকে বাচাতে এগিয়ে আসে তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশন। উদ্যোগ নেয় চিকিৎসা তহবিল সংগ্রহের। তার ধারাবাহিকতায় আজ ঈদের দিনে নগদ অর্ধলক্ষ টাকা আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয় নাঈমের পরিবারের হাতে।

ভলান্টিয়ারদের নিয়ে ঈদের দিনের এ আয়োজন ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে সবাইকে। মানবতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করতে মানবিক ঈদ উদযাপন করেছেন ভলান্টিয়াররা।

চিকিৎসা তহবিল তুলে দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন তারুণ্যের নলছিটির কনভেনর খালেদ সাইফুল্লাহ, কো কনভেনর মাহবুব তালুকদার, সোলাইমান কবির শান্ত, তাহমিদ আল মাহফুজ। ইমতিয়াজ আহমেদ তমাল, নাফি, গোলাম রাব্বি, মেহেরাব হোসেন রিফাত প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD