শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
তিতুমীরস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণের নেতৃত্বে দিদার-জীবন

তিতুমীরস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণের নেতৃত্বে দিদার-জীবন

নিজস্ব প্রতিবেদক।।

“শিক্ষাই মনোবল, শিক্ষাই শান্তি” স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন “তিতুমীরস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ”র ২০২৩-২৪ বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ‘দিদারুল আলম সজীব’কে সভাপতি ও একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ‘আব্দুল মান্নান জীবন’কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে ।

১৯ ই জুন রোজ সোমবার রাতে ঢাবি অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সদ্য বিদায়ী এনামুল হক খান(এনাম) ও সাধারণ সম্পাদক মো: হাসান মাহমুদ এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি তে আগামী এক বছরের জন্য ০৪ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সভাপতি দিদারুল আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সহযোগিতার জন্য সবসময় আমরা পাশে আছি। শুধু ভর্তি কার্যক্রমে নয়, ক্যাম্পাসের যেকোনো সমস্যায় আমরা এগিয়ে আসবো।

সাধারণ সম্পাদক জীবন বলেন, ক্যাম্পাসে নিজ জেলার শিক্ষার্থীদের মাঝে মেলা-বন্ধন তৈরি করে একে অপরের সহযোগিতায় এগিয়ে যাওয়ায় আমাদের লক্ষ্য। দীর্ঘদিন পর আমাদের কমিটি হয়েছে, সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

এছাড়াও উক্ত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে তাহসিনা আক্তার অতিথি ও মুসা বিন মন্নরকে মনোনীত করা হয়েছে।
উল্লেখঃ ২০০৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের জন্য গড়ে ওঠা এই অরাজনৈতিক সংগঠনটি তাদের ভালো কাজের মাধ্যমে নিজ ক্যাম্পাসে বেশ সুনাম কুড়িয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD