বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
তেতুলবারিয়া-রাজাপুর ফেরি চালুর দাবিতে সভা অনুষ্ঠিত

তেতুলবারিয়া-রাজাপুর ফেরি চালুর দাবিতে সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি তেতুলবাড়িরা বিষখালি নদীতে ফেরী চলাচলের দাবীতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেতুলবারিয়া খেয়াঘাট সংলগ্ন এ জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ব্যক্তিরা বলেন, ফেরীর অভাবে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে অসুস্থ রোগী এবং প্রসূতি মায়েরা।যেহেতু এই অঞ্চলের মানুষের বেশী যাতায়াত করে রাজাপুর এবং ঝালকাঠি সদরে, তাই চিকিৎসার জন্যও সেখানেই যেতে হয়। কিন্তু ফেরী না থাকায় এ্যাম্বুলেন্স আসে না। ইঞ্জিন চালিত নৌকায় রোগী ওঠানামা করানো অত্যন্ত ঝুকিপূর্ণ এবং কষ্টদায়ক। এছাড়া ব্যবসায়ীরা পণ্য পরিবহনে ভোগান্তি পোহাচ্ছেন প্রতিনিয়ত, মালামাল আনা নেয়ার জন্য ট্রলারে তুলতে নামাতে খরচও বেড়ে যায়, ভোগান্তিও বেশি। তাই ফেরী চালু হলে বানিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে, গাড়িযোগে রাজাপুর,পিরোজপুর, ভান্ডারিয়া,খুলনা বাগেরহাট মোংলা বন্দর সহ অনেক এলাকার সাথে নলছিটি উপজেলার পশ্চিম অঞ্চলের এবং নলছিটি হয়ে পায়রা বন্দর ও বরিশাল পর্যন্ত নির্বিঘ্নে সংযোগ স্থাপন হবে। যারফলে রোগীর ভোগান্তি লাঘব হবে, স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা বানিজ্য সম্প্রসারণের ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই ফেরী চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসভায় স্থানীয় নাগরিকদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার এম হাতেম,সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস মাস্টার,সহ সভাপতি দেলোয়ার হোসেন মাস্টার,সুমন জোমাদ্দার সহ আরো অনেকে। সভায় বক্তারা এবিষয়ে স্থানীয় সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু’র সুদৃষ্টি কামনা করেন।

এখানকার সাংসদ আমির হোসেন আমুর প্রতী এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন এ আলহাজ্ব আমির হোসেন আমু,এমপি কে পুনরায় ঝালকাঠি ২ আসন থেকে নির্বাচিত করতে স্থানীয় নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD