শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ত্রাণ নিয়ে বাড়িতে বাড়িতে ছুটছেন নলছিটির ইউএনও

ত্রাণ নিয়ে বাড়িতে বাড়িতে ছুটছেন নলছিটির ইউএনও

আমির হোসেন, ঝারকাঠি প্রতিনিধিঃ

সারা দেশে করোনাভাইরাসে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ, অভাব-অনটন। এর থেকে নলছিটিবাসীকে রক্ষা করতে সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।কারো ঘরে খাবার না থাকলে খবর পেয়ে গ্রামগঞ্জে ত্রাণ নিয়ে ছুটে যান ওই কর্মকর্তা।

বুধবার (৫ মে) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের মধ্যে নিজস্ব গাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে হাসি ফুটিয়েছেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার খরাতি উপস্থিত ছিলেন।

কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের মৃত হেমায়েত হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম ও মৃত আঃ কুদ্দুস মোল্লার স্ত্রী কোহিনুর বেগম জানান,আমাদের পরিবারে আয় করার মত কেউ নাই।ইউএনও স্যার আমাদের সমস্যার কথা শুনে নিজেই খাদ্যসামগ্রী নিয়ে আমাদের বাড়িতে হাজির হয়েছেন। এই সময়ে আমাদের অনেক উপকার হবে। আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এ বিষয়ে ইউএনও রুম্পা সিকদার জানান,বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD