শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
দাকোপের ভাঙ্গন এলাকায় উপজেলা নির্বাহী অফিসারে পরিদর্শন ও ত্রান সামগ্রীবিতরণ

দাকোপের ভাঙ্গন এলাকায় উপজেলা নির্বাহী অফিসারে পরিদর্শন ও ত্রান সামগ্রীবিতরণ

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপে ঘুর্নিঝড় ইয়াস’র প্রভাবে পশুর নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫/৬ ফিট পানি বৃদ্ধির ফলে উভয় পাশের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে হাজারও মানুষ।
আজ ২৭মে বৃহস্পতিবার সম্মানিত খুলনাজেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহম্মদ হেলাল হোসেনের পিএএ এর নির্দেশনা অনুযায়ী দাকোপ উপজেলা উপজেলা নির্বাহীঅফিসার জনাব মিন্টু বিশ্বাস উপজেলার বানিশন্তা ইউনিয়নের ঘুর্ণিঝড় ইয়াস এ ভাঙ্গন এলাকা পরিদর্শন ও ত্রান সামগ্রী বিতরন করেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষের খোজ খবর নেন ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন।
পরিদর্শনকালে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মুনসুর আলী খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শেখ আবদুল কাদের,ওয়াল্ড ভিষনের কর্মকর্তা, বানিশন্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদেব কুমার রায়,দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল,বে-সরকারী উন্নয়ন সংস্থা জিও,এনজিও প্রতিনিধিগন, সিপিপি সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকগন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD