মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ

দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ

সাবরীন জেরীন:

মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। এমনই এক অভিযোগ করেছে নিহতের আপন বোন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, জেলার রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গলের টিন ব্যাবসায়ী রাজ্জাক ফকিরকের সাথে পার্শবর্তী পশ্চিম রাজৈর গ্রামের আব্দুর রহমান শেখ এর ছোট মেয়ে রিপা আক্তারের বিয়ে হয় প্রায় এক যুগ আগে।
ঘটনার দিন (৯ জুলাই) রবিবার বিকেল তিনটার দিকে রাজ্জাক ফকিরের বাসায় স্ত্রী রিপাকে নেশাগ্রস্ত অবস্থায় মারধর করে স্বামী রাজ্জাক, এমন সময় শ্যালক রিপন শেখ ওই বাড়িতে চলে আসে, বোনকে মারধর দেখে প্রতিবাদ করে রিপন, এময় সময় রাজ্জাকসহ আরোও কয়েকজন রিপনকে এলোপাতাড়ি পিটাতে থাকে, পরে স্থানীয়রা রিপনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহত রিপন পশ্চিম রাজৈর গ্রামের আব্দুর রব শেখ এর ছোট ছেলে ও পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন। নিহতের মরদেহ মাদারীপুরে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে পোস্টমর্টেম করার জন্য।
এঘটনায় রাজৈর পৌর এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নিহতের পরিবার ও এলাকাবাসী এঘটনার বিচার দাবী করছেন।
এ বিষয়ে মাদারীপুর জেলা পুলিশের শিবচর সার্কেল এএসপি আনিসুর রহমান বলেন, এ হত্যাকান্ডের মূল রহস্য আমরা উদঘাটন করবো ও পরিবারের পক্ষ থেকে যাকে (রাজ্জাক) অভিযুক্তকে আইনের আওতায় আনতে পারবো।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD