রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
দোয়ার মাহফিলে অনুসারীদের সাথে কাদের মির্জার নাচের ভিডিও ভাইরাল

দোয়ার মাহফিলে অনুসারীদের সাথে কাদের মির্জার নাচের ভিডিও ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি

বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী নেতাকর্মীদের সাথে একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১১ জুন) বিকেলে সাড়ে ৪টার দিকে কাদের মির্জা সমর্থিত কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে তাকে গানের সাথে নাচতে দেখা যায় ।

ওই সময় তার অনুসারীরা পুরো অনুষ্ঠানটি ফেইসবুকে লাইভ করলে নাচের ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে কাদের মির্জা স্টেজ থেকে নেমে অনুসারীদের মাঝে অবস্থান নেয়। এ সময় অনুসারীরা তাকে ঘিরে গানের ছন্দে ছন্দে নাচতে থাকে। এতে কাদের মির্জা অনুসরী নেতাকর্মীদের সাথে নেচে সঙ্গ দেন।

এরপর রাত পৌনে ৮টার দিকে কাদের মির্জা ২ মিনিট ২ সেকেন্ডের নাচের ভিডিওটি নিজের ফেইজবুক লাইক পেজে আপলোড করে লিখেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আনন্দ উল্লাস উদযাপন।

ভিডিওটিতে পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.রাসেল নামে একজন মন্তব্য করেন, কর্মীদের করে উজ্জীবিত করার জন্য এই টা খুব ভালো হয়েছে। সুযোগ্য নেতা। ফয়সাল নামে একজন মন্তব্য করেন, কর্মী অবহেলার এই সময়ে আপনি এক কর্মী বান্ধব নেতা। আপনার এহেন আয়োজনে কর্মীরা উজ্জীবিত হবে বহুগুণে। আনোয়ার নামে একজন ভিডিওটিতে মন্তব্য করেন,স্কুল খোলা যাবে না করোনা ধরবে। এইটা কি হচ্ছে জাতি যানতে চায়।

এ সময় সময় আরো উপস্থিত ছিলেন, কাদের মির্জা সমর্থিত উপজেলা আ’লীগ সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সহ-সভাপতি হাসান ইমাম বাদল, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহেদুর রহমান তুহিন, উপজেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল হক, বসুরহাট পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান শাহীনসহ ৫শতাধিক অনুসারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নোয়াখালীল কোম্পানীগঞ্জে দীর্ঘ ৫ মাস ধরে বসুরহাট পৌর মেয়র কাদের মির্জা ও উপজেলা আওয়ামীলীগ কমিটির

অনুসারীদের মধ্যে বিরোধ চলছে। বিবদমান বিরোধের জের ধরে কোম্পানীগঞ্জ উপজেলা একটি আতংকের জনপদে পরিণত হয়েছে। দুই পক্ষের কেউ কাউকে ছাড় দিতে নারাজ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD