বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ধামইরহাটে লকডাউনে রাস্তায় কড়াকড়ি হলেও,হাটে ঢিলেঢালা

ধামইরহাটে লকডাউনে রাস্তায় কড়াকড়ি হলেও,হাটে ঢিলেঢালা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে চলমান লকডাউনের চতুর্থ দিন কঠোর ও ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। রবিবার সকাল ৬টায় থেকে উপজেলার সর্বত্র উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও কঠোরতার কারণে মানুষজন ঘর থেকে বেরোতে পারেনি। গুরুত্বপূর্ণ স্থানে আইন প্রয়োগকারীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিজিবি ও পুলিশের পাশাপাশি স্কাউট দলকে মাঠে দেখা গেছে। দোকানপাট,অফিস,আদালত বন্ধ ছিল। সকালে ধামইরহাট হাটে হাটবার কাঁচা বাজারে মানুষের প্রচন্ড ভীড় লক্ষ্য করা গেছে। হাটে স্বাস্থ্যবিধি মানায় যেন কোন বালাই নেই। অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। হাট ইজারদারের পক্ষ থেকে মানুষকে মাস্ক পরার জন্য মাইকে ব্যাপক প্রচার করা হলেও কে শোনে কার কথা। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গনপতি রায় এর নেতৃত্বে আমাইতাড়া মোড়ে ১৫ জনের কাছ থেকে ৩হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ এর নেতৃত্বে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩জনের কাছ থেকে ৬ হাজার ৪শত টাকা আদায় করা হয়। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,পুলিশের পক্ষ থেকে চেকপোষ্ট বসানো,মোবাইল টিম পরিচালনা এবং স্ট্যান্ড টিমের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD