বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ধামইরহাটে হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

ধামইরহাটে হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

তোয়ান হোসেন পল্লব,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আওতায় অসহায় হতদরিদ্র উপকারভোগীদের মাঝে ৫৭টি বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে ধামইরহাট মহিলা কলেজে উপকারভোগী পরিবারের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, ওসি আবদুল মমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ম্যানেজার বিমল কুমার রুরাম, প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও, তন্ময় সাংমা, আনোয়ার পারভেজ, এপির যুব ফোরামের সভাপতি জাহিদ ইকবাল প্রমুখ।

এবিষয়ে ধামইরহাট এপির ম্যানেজার বিমল কুমার জানান, উপজেলার ৪টি ইউনিয়নে পর্যায়ক্রমে মোট ২২৮টি পরিবারের মাঝে বকনা বাছুর (গরু) বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD