সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
ধামইরহাটে ১০৩ কেজি ওজনের প্রত্নতাত্তিক নিদর্শন গৌরি পত্ত উদ্ধার

ধামইরহাটে ১০৩ কেজি ওজনের প্রত্নতাত্তিক নিদর্শন গৌরি পত্ত উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ১০৩ কেজি ওজনের একটি প্রত্নতাত্তিক নিদর্শন গৌরি পত্ত উদ্ধার করেছে র‌্যাব ৫। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।
বুধবার (২৬ মে) দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের উত্তর কাশিপুর নামক এলাকা থেকে এ প্রত্নতাত্তিকটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই এলাকার পিতা মৃত তুরা মোহাম্মদ এর ছেলে ধন মোহাম্মদ (৬৫) তার নিজ বসতবাড়ির ভীত কাটার সময়ে নির্মাণ শ্রমিক জনৈক আব্দুল কাদের কর্তৃক মাটি খনন কালে একটি প্রত্নতাত্তিক নিদর্শন গৌরী পত্ত পাওয়া যায়।
পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থল থেকে ১০৩ কেজি ওজনের গৌরি পত্তটি উদ্ধার করা হয়। যার বৃত্তাকার অংশের দৈর্ঘ্য ৭৮ সে.মি, ব্যাস ২৪ সে.মি, মাঝখানে ৯ সে.মি ব্যাসের ফাঁকা বৃত্ত এবং পুরুত্ব ৬ সে.মি. এছাড়াও গোলাকার অংশের একদিকে ৯ সে.মি. লম্বা অংশ (ফলক) বলে জানা যায়।

পরবর্তীতে উদ্ধারকৃত নিদর্শনটি নিকটস্থ প্রত্নতাত্তিক যাদুঘরে হস্তান্তরের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD