শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নতুন প্রজন্মদের সাথে গল্পে গল্পে রাজাপুরে হানাদার মুক্ত দিবস উদযাপন

নতুন প্রজন্মদের সাথে গল্পে গল্পে রাজাপুরে হানাদার মুক্ত দিবস উদযাপন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে প্রতিবছরের ন্যায় নতুন প্রজন্মদের সাথে গল্পে গল্পে ২৩ নভেম্বর পাকিস্তান হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে দেড়টার দিকে ৩০ নং রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবুজ চত্তরে স্বাস্থ্যবিধি অনুসরন করে অত্র বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে রাজাপুর প্রেসক্লাব এমন ব্যতিক্রম এ আয়োজন করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক ও কবি মাহমুদা খানম। রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান খান- এর সভাপতিত্বে রাজাপুর পাকহানাদার মুক্তদিবস সম্পর্কিত শিশুদের মাঝে ইতিহাস তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ বারেক ফরাজী, রাজাপুর প্রেসক্লাব সভাপতি মো. মনিরউজ্জামান খান বলেন, নতুন প্রজন্মের কাছে রাজাপুর থানা পাকিস্তানি হানাদার মুক্তদিবস ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এমন ব্যতিক্রম আয়োজন করা হয়েছে। করোনার কারনে সল্পপরিসরে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এমন আয়োজন করা হবে। সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম আকন, নির্বাহী সদস্য কামরুল হাসান রানা, সাংবাদিক মো. নাঈম হাসান ঈমনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD