শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নদী ভাঙন রোধের দাবিতে নলছিটিতে মানববন্ধন

নদী ভাঙন রোধের দাবিতে নলছিটিতে মানববন্ধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।রোববার (২২ আগস্ট ) সকাল ১০ টায় উপজেলার মল্লিকপুর খোঁজখালী এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা।

এতে অংশ নেন সুগন্ধা নদীর ভাঙন কবলিত এলাকার কয়েক শতাধিক মানুষ।স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে নদীর ভাঙনে নলছিটির বিস্তীর্ণ জনপদ বিলীন হতে চললেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।ফলে মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত।

মানববন্ধন শেষে নদী ভাঙন রোধে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু এমপি, ও পানী সম্পদ প্রতিমন্ত্রীর বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর)কাছে স্মারক লিপি প্রদান করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বালী তাইফুর রহমান তূর্য, এফ এইচ রিভান,মো.মাহবুবুর রহমান, মো. শাহ জালাল, মো.আনিসুর রহমান, ডাঃ সালাম , ডাঃ মাঈনুল ইসলাম মিলন, মো. কামাল,মো.দ্বীন ইসলাম প্রমুখ।

সুগন্ধা নদীর ভাঙন কবলিত এলাকাগুলোর মধ্যে নলছিটি বরিশাল প্রধান সড়কের মল্লিকপুর খোঁজাখালী এলাকায় প্রবল।দ্রুত বাঁধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD