শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে অনলাইন আসক্তি ও মাদকাসক্তি ঝুঁকি প্রতিরোধে করনিয় শীর্ষক গোলটেবিল বৈঠক

নলছিটিতে অনলাইন আসক্তি ও মাদকাসক্তি ঝুঁকি প্রতিরোধে করনিয় শীর্ষক গোলটেবিল বৈঠক

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

‘ঝালকাঠির নলছিটিতে উপজেলা পিএফজি কমিটির উদ্যোগে ‘করোনাকালীন সময়ে কিশোর কিশোরীদের অনলাইন আসক্তি ও মাদকাসক্তি ঝুঁকি প্রতিরোধে আমাদের করনীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর-২১) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে উপজেলা পিএফজি’র পিস এম্বাসেডর ও উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান, থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান, পিএফজি’র বরিশাল বিভাগীয় সমন্বায়ক মেহের আফরোজ মিতা ও সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ডালিয়া নাসরিন।
পিএফজি মেম্বার ও সুজস সু-সাশনের জন্য নাগরিক’র উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ আনোয়ার আজিম, একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, পিএসজি এ্যাম্বাসেডর এ্যাডঃ আনিসুর রহমান খান হেলাল, হাংগার প্রজেক্ট বাংলাদেশ’র ঝালকাঠি জেলা সমন্বায়ক মোঃ জাকির হোসেন, সহকারী অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ বাহাউদ্দীন, নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু মিয়া, এন এস কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক আঃ ওহাব তালুকদার, পিএফজি’র উপজেলা কো-অর্ডিনেটর খলিলুর রহমান মৃধা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি গাজী আঃ জলিল, উপজেলা কৃষকলীগ সভাপতি ও কাউন্সিলর ফিরোজ আলম খান, নারী নেত্রী সানিয়া আক্তার প্রমুখ। এছাড়াও পিএফজি নলছিটি উপজেলা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রিনিধিগন গোলটেবিল বৈঠকে অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD