শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নলছিটিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরূমে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আঃ করিম খানের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঃ আনোয়ার আজিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আঃ ওয়াহেদ খান, অবসারপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহজাহান মল্লিক ও প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।
এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মহসিন আলী মৃধা, পৌর কাউন্সিলর খাদিজা পারভীন, এনএস কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক আঃ ওহাব তালুকদার, জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা ও রিট’র পরিচালক মোঃ আক্তারুজ্জামানসহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ম্যানেজিং কমিটির সদস্যবর্গ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। প্রধান বক্তার বক্তৃতায় নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়টিকে একটি মডেল মাধ্যমিক বিদ্যালয় হিসেবে গড়ে তোলার পাশাপাশি আসন্ন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হলে শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে ল্যাপটপ দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়টির বিএসসি শিক্ষক নানী গোপাল রায়। সবশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ধর্মিয় শিক্ষক মাওঃ মোঃ মাছুম বিল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD