শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটিতে কাউন্সিলরের গেজেড বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

নলছিটিতে কাউন্সিলরের গেজেড বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি পৌরসভার ১ নং ওয়ার্ডের সাধারন কাউম্সিলর পলাশ তালুকদার’র গ্রেজেড বাতিল ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন করোছেন তার প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ হুমায়ন কবির।
শনিবার সকার ১০ টায় উপজেলার হাসপাতাল সড়কের সুগন্ধা বাউল একাডেমি ও সামাজিক সংঘের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ হুমায়ুন কবির।
তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন তার প্রতিদ্বন্দি প্রার্থী ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ পলাশ তালুকদার নির্বাচনী হলফনামায় ২টি মামলা সম্পর্কতি তথ্য গোপন ও ভুয়া ৮ম শ্রেণী পাশের সনদপত্র দাখিল করেছেন।

হুমায়ুন কবির অভিযোগ করে বলেন ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি/আর ৩০৮/২০০০ (নল) চুরি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ও সি/আর ১৬৭/১৯৯৯ (নল) যা ঝলকাঠির জেলা সেশনজজ আদালতে সেশন মামলা নং ৬৩/২০০২ চাঁদাবাজি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী।

এছাড়াও নির্বাচনী হালনামায় তিনি নিজেকে ৮ম শ্রেনী পাশ উল্লেখ করে যে সনদপত্রটি দাখিল করেছেন তা ভুয়া ও বানোয়াট। এসময় তিনি ঝালকাঠি জেলা প্রসাশক, বরিশাল বিভাগীয় কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনার ঢাকা’র বরাবর অভিযোগ দাখিল করেছন বলেও জানান।

তিনি ১ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর পলাশ তালুকদারের গেজেট বাতিল করে আইনানুগ ব্যাবস্থা গ্রহনে কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD