শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে গনহত্যা দিবসে আলোচনা সভা

নলছিটিতে গনহত্যা দিবসে আলোচনা সভা

আমির হোসেন, ঝালকাঠিঃ

ঝালকাঠির নলছিটিতে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, নলছিটি থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ ও পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী।
এসময় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধার সন্তান মাহমুদ আলম জোমাদ্দার। বক্তারা ২৫ মার্চ পাক হানাদার বাহিনীর নারকিয় তান্ডবের কথা স্মরণ করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ,যুবলীগসহ সর্বস্তরের জনগণ সাধারণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD