শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে গ্রামীন কৃষি উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নলছিটিতে গ্রামীন কৃষি উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

এশিয়া প্যাসিফিক ফামার্স প্রোগ্রাম (এপিএফপি) কর্মসূচীর আওতায় নলছিটিতে স্থানীয় পর্যায় কার্যকরী প্রজেক্ট প্রপোজাল লেখার উপায় শীর্ষক এক ওরিয়েন্টেশন সভা গতকাল শনিবার (২১আগস্ট ) নলছিটি চায়না মাঠ সড়ক ফিরোজা আমু স্মৃতি সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার কার্যালয় গ্রামীন কৃষি উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে ও কোস্ট ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি মোঃ খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি এসএসপির সম্পাদক সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম পলাশ। এছাড়াও বক্তব্য রাখেন প্রকল্প পরামর্শক মোঃ খায়রুল আলম ও সমিতির সদস্য সোনিয়া আক্তার প্রমূখ। বক্তারা বলেন উপকূলীয় অঞ্চলের নলছিটি উপজেলায় জলবায়ুর প্রভাবে প্রতিনিয়ত কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ায় প্রতিবছর বন্যা সহ সৃষ্ট নানা প্রাকৃতিক দূর্যোগে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির চিত্র তুলে ধরে তা সমাধানে স্থানীয় পর্যায় কার্যকরী একটি প্রজেক্ট প্রপোজাল প্রস্তুত করেন। এ সময় গ্রামীন কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সদস্য বর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD