শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নলছিটিতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনে দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার উপজেলা ছাত্রলীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের করা হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. মামুন তালুকদার, যুগ্ম আহবায়ক আবুল কাশেম বাবলু,লুৎফর রহমান শাহীন, উপজেলা ছাত্রলীগের(সাবেক) সভাপতি মো.ওয়াসিম হাওলাদার,কলেজ ছাত্রলীগের সভাপতি প্রিন্স মাহমুদ বাবু ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান ইমাম প্রমুখ।
এছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উলক্ষে কেক কাটা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD