শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নলছিটিতে দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের (২০২০-২০২১ অর্থবছর) অর্থায়নে ও নলছিটি মডেল সোসাইটি (এনএমএস) এর বাস্তবায়নে নলছিটিতে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন কর্মসূচির উপর স্থানীয় কৃষক/ কৃষাণীদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর ২০২১) সকাল ৯.৩০ ঘটিকার সময় ঝালকাঠির নলছিটি চায়নামাঠ সড়ক ফিরোজা আমু স্মৃতি সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএমএস এর চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন সুজন- সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন। প্রশিক্ষকের দাইত্ব পালন করেন এনএমএস এর নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান। তিনি কেঁচো চাষ ও কেঁচো সার উৎপাদন, সারের ব্যাবহার, কেঁচো চাষ করার সর্তকতা, বাজারজাতকরণ,সার ব্যবহারের উপকারীতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। এতে স্থানীয় ৩০ জন কৃষক /কৃষাণী অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD