শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে নানা আয়োজনে আমির হোসেন আমু এমপির জন্মদদিন পালিত

নলছিটিতে নানা আয়োজনে আমির হোসেন আমু এমপির জন্মদদিন পালিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনে আয়োজনে আমির হোসেন আমু এমপির জন্মদিন পালিত হয়েছে। নলছিটি উপজেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ, সৎসঙ্গ বাংলাদেশ নলছিটি শাখা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ’র যৌথ উদ্যোগে ১৪ দলের মুখপাত্র সাবেক ভূমি, খাদ্য ও শিল্প মন্ত্রী ও ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু’র জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার বাদ আসর নলছিট কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে, একই সময়ে থানা জামে মসজিদে শহর ছাত্রলীগের উদ্যোগে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। বিকেল ৫ টায় পুরানবাজার সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে আয়োজিত বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি জনারধন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তরুন কর্মকার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, জেলা পরিষদ সদস্য সেঁজুতি বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তপন কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সভাপতি প্রান্তিক দাস পুটু, সম্পাদক শুভাশীষ দত্ত প্রদ্যুৎ, ৪নং ওয়ার্ড আ’লীগের সহ সভাপতি বাবুল দত্ত।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক রায়হান সদ্দার, সজল দাস বুলেট, সাংগঠনিক সম্পাদক সম্পু দাস, প্রচার সম্পাদক অমল দাস, সুমন দাস, রিপন দাস, সাংস্কৃতিক সম্পাদক অর্পন দাস মান্তু, অর্থ সম্পাদক খোকন চন্দ্র দাস, দেবাশীষ দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অরবিন্দ পোদ্দার তপু প্রমূখ।

বক্তারা আলহাজ্ব আমির হোসেন আমুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেন। এছাড়াও সর্বজনীন পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিশেষ প্রার্থনায় মিলিত হন। এছাড়াও তারা মন্দির ও কেন্দ্রীয় হরিখোলা মন্দিরে তাঁর সুস্থতার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD