শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটিতে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনায় উপজেলা ছাত্রলীগ

নলছিটিতে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনায় উপজেলা ছাত্রলীগ

আমির হোসেন, ঝালকাঠঃ
নলছিটি পৌরসভার নির্বাচনকে সামনে রেখে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আ. ওয়াহেদ খানের জন্য ভোট চাওয়াসহ লিফলেট বিতরন করা হয়েছে। সোমবার নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে তারা ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। এর আগে উপজেলা ছাত্রলীগের আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল এগারো ঘটিকায় পুরাতন পোস্ট অফিস সড়কে অবস্থিত মেয়র পদপ্রার্থী আ.ওয়াহেদ খানের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু জর্নাধন দাস,জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক,সাধারন সম্পাদক এসএম আল আমিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. অনিক সরদার,সাধারন সম্পাদক দিদারুল আলম রায়হান,পৌর ছাত্রলীগের সভাপতি কাওসার হোসেন সালমান,সরকারী নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি প্রিন্স মাহমুদ বাবু,সাধারন সম্পাদক খলিলুর রহমান ইমামসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আগামী ৩০ তারিখ নৌকা মার্কার বিজয়ের জন্য একযোগে কাজ করার জন্য ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD