শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালিত

নলছিটিতে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গ মাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিন পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত নগদার্থ প্রদান, সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান ও সহকারী কমিশনার ভুমি মোঃ সাখাওয়াত হোসেন। এসময় নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত এইচ এম মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার, কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, আরডিও ক্ন্তা দত্ত, জেলা পরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, সেজুতি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন। দিবসটি উপলক্ষে উপজেলার ৭জন দুঃস্থ নারীর মাঝে বিণামূল্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয় ও অপর সাত জনকে জনপ্রতি ২হাজার টাকা করে বিকাশের মাধ্যমে প্রদান করা হয়।

এছাড়াও নলছিটি পৌর অডিটোরিয়ামে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান’র সভাপতিত্বে বঙ্গ মাতার জন্মদিনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউন্সিলর ফিরোজ আলম খান, দিলরুবা আক্তার, এ্যাড শহীদ গাজী, প্রভাষক ও সাংবাদিক আমির হোসেন, জেলা পরিষদ সদস্য সেঁজুতি বিশ্বাস প্রমুখ। সবশেষে বঙ্গ মাতা সহ সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।

বেগ ভূমি সেবা সপ্তাহ-২০২১’র উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে রবিবার সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর ও উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট মো সাখাওয়াত হোসেন। এসময় উপজেলার নানা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা ভূমি সংক্রান্ত যে কোন কাজ খুব সহজ সবাই ভূমি অফিসে গিয়ে নিজে করতে অনুরোধ জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD