শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটিতে মাছের পোনা অবমুক্ত

নলছিটিতে মাছের পোনা অবমুক্ত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ও মাছর পোনা অবমুক্তকরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল্লি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বায়ক ঝ আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন বলেন, দেশের যেসব উন্মুক্ত খাস জলাশয়গুলো দখলে আছে সরকার সেগুলো পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে। জলাশয় গুলিতে মাছ চাষ করা হবে। বিদেশে যাতে মাছ রপ্তানি করা যায় তার ব্যবস্থা করা হবে। যারা ব্যক্তিগত পুকুর থাকা সত্ত্বেও মাছ চাষ করছেন না, মাছ চাষে আগ্রহী হলে সরকারের পক্ষ থেকে তাদের আর্থিকভবে সহযোগিতা করা হবে।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বরিশাল বিভাগীয় মৎস্য উপপরিচালক আনিসুর রহমান তালুকদার ও ঝালকাঠি জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, নলছিটি থানা অফিসার ইন চার্জ মোঃ আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও পৌর কাউন্সিলার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, সহকারী মৎস অফিসার রমনী কান্তি মিস্ত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তন সংলগ্ন জলাশয়ে মাছের কার্প জাতিয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD