শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে মা দিবসে মায়েদের বিশেষ উপহার প্রদান

নলছিটিতে মা দিবসে মায়েদের বিশেষ উপহার প্রদান

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে নলছিটিতে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মায়েদের মাঝে বিশেষ উপহার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার।

অনুষ্ঠান শেষে উপস্থিত এগারো জন মায়েদের হাতে বিশেষ উপহার হিসেবে শাড়ি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও শিক্ষক মো. আমির হোসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD